সোশ্যাল মিডিয়ায় নানারকম সুযোগ সুবিধা থাকলেও বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি থেকে শুরু করে প্রয়োজনীয় ডকুমেন্টস সকলের সঙ্গে শেয়ার করার একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে হোয়াটসঅ্যাপ। কিন্তু এই অ্যাপের মাধ্যমে কেবলমাত্র নির্দিষ্ট সাইজেরই ফাইল পাঠানো সম্ভব ছিল। যে কোনো বড় ফাইল এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করা যাবে।
খুব সহজেই ফাইল বা ছবির কোনো পরিবর্তন ছাড়াই পাঠানো যায়। তবে আগে এই অ্যাপের মাধ্যমে কেবল ১০০এমবি সাইজেরই ফাইল পাঠানো যেত। এবার এমবি ফাইল নয়, পাঠানো যাবে জিবি ফাইলও।
.png)
একইভাবে জিমেইল -এ ২৫ এমবি এর বেশি বড় ফাইল পাঠানো যায় না। গুগল ড্রাইভের মাধ্যমে বড় সাইজের ফাইল শেয়ার করা যায় খুব সহজেই। তবে এবার থেকে হোয়াটসঅ্যাপে বড় ফাইল পাঠানোর সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ২ গিগাবাইট পর্যন্ত ফাইল শেয়ার করতে পারবেন।
প্রাথমিকভাবে এই সুবিধা চালু হয়েছিল আর্জেন্টিনায়। ধীরে ধীরে অন্যান্য দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরও পাচ্ছেন এই ফিচার ব্যবহারের সুযোগ। এছাড়াও গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় ৫১২জনকে যুক্ত করা যাবে।