ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

৭১ মিলিয়ন ডলার জরিমানা গুগল-ফেসবুককে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯:২৫, ১৪ সেপ্টেম্বর ২০২২
৭১ মিলিয়ন ডলার জরিমানা গুগল-ফেসবুককে
ফাইল ছবি

ফেসবুক (মেটা) ও গুগলকে ৭১ মিলিয়ন ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। এর নেপথ্যে রয়েছে ব্যবহারকারীদের অনুমতি ব্যতীত বিজ্ঞাপনের জন্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার করার অভিযোগ।

বুধবার দেশটির পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন (ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন) এই তথ্য নিশ্চিত করেছে।

কমিশনটি জানিয়েছে, তদন্তে জানা গেছে দুই মার্কিন প্রযুক্তি কোম্পানি গ্রাহকদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে এবং তারা কোন ধরনের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করছে তাও পর্যবেক্ষণ করছে। সেই তথ্য গুগল ও ফেসবুকে মাদার কোম্পানি মেটা ‘কাস্টমাইজড অনলাইন’ বিজ্ঞাপনের জন্য ব্যবহার করছে এবং এ বিষয়ে কোম্পানি দুটি দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের কোনো পরিষ্কার বার্তাও দেয়নি।

Advertisement

এর ফলস্বরূপ গুগলকে ৪৯.৭ মিলিয়ন ডলার ও ফেসবুককে ২২.১ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। যদিও এ বিষয়ে গুগল ও মেটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি এবং আত্মপক্ষ সমর্থন করেও কোনো বক্তব্য দেয়নি। সূত্র: এএফপি ও এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!