[ তথ্য প্রযুক্তি ]
গুগল মিটের সব আলোচনা বদলে যাবে লেখায়, সেভ করা যাবে ফাইল
ফাইল ছবি
গুগল মিটে জরুরি মিটিং চলছে আর আপনি অনিচ্ছাকৃত কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এর ফলে এমনও হতে পারে ওই কলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি মিস করে গেছেন। এই দৃশ্য কমবেশি সবার সঙ্গেই ঘটেছে। তবে এতদিন ওই মিস হয়ে যাওয়া তথ্য অ্যাপ থেকেই পুনরায় জানার কোো সুযোগ ছিল না।
এবার ব্যবহারকারীদের সুবিধার্থে ওই মিস হয়ে যাওয়া তথ্য অ্যাপ থেকেই পুনরায় জানার সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। গুগল মিটের কল এবার প্রতিলিপি হয়ে ফুঁটে উঠবে টেক্সট হিসাবে। যা আপনি গুগল ডকুমেন্টে ফাইল আকারে ডাউনলোডও করতে পারবেন।
গুগল মিটের নতুন ফিচার যেমন-
.png)
- এই ফিচার বর্তমানে কেবল ইংরেজি ভাষা ব্যবহারকারীদের কাছে রোল আউট করা হচ্ছে। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে গুগল মিট ব্যবহার করলে তবেই পাওয়া যাবে।
- গুগল মিট কলের তথ্য থেকে যে টেক্সট তৈরি হবে তা অ্যাক্সেস করতে পারবেন গুগল ড্রাইভ থেকে।
- গুগল জানিয়েছে প্রতিলিপি করা ফাইলটি গুগল ড্রাইভ স্টোরেজ থেকে গুগল মিট অ্যাপের ‘মিটিং রেকর্ডিংস’ ফোল্ডারে সংরক্ষণ করা যাবে।
- গুগল মিট কলে যোগ দেওয়ার আগে অংশগ্রহণকারীদের জানানো হবে যে কলটি টেক্সটে প্রতিলিপি করা হচ্ছে।
- এই ফিচার কলের আলোচনাকে চিহ্নিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি একটি রেকর্ড হিসাবে কাজ করে এবং অংশগ্রহণকারী বা হোস্ট যদি পুরো আলোচনায় একটি নির্দিষ্ট অংশ বা পয়েন্ট মনে করতে চায় তাদের ফলোআপ হিসাবে সাহায্য করবে।
- তবে কলে যদি অংশগ্রহণকারীর সংখ্যা ২০০ জনের বেশি হয় তাহলে প্রতিলিপি ফাইলটি মিটিং সংগঠক, হোস্ট, সহ-হোস্ট এবং ব্যবহারকারীদের সাথে ভাগ করা হবে যারা এই কলের ট্রান্সক্রিপশন শুরু করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!