ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

হোয়াটসঅ্যাপ পরিষেবা স্বাভাবিক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:০৯, ২৫ অক্টোবর ২০২২
হোয়াটসঅ্যাপ পরিষেবা স্বাভাবিক
ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের পরিষেবা অল্প কিছু সময় পরই স্বাভাবিক হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২ ঘণ্টা ডাউন ছিল হোয়াটসঅ্যাপ। দেশটির ব্যবহারকারীরা জানিয়েছে, এখন তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন। 

মঙ্গলবার দুবাইয়ের স্থানীয় সময় সকাল ১১টার দিকে হোয়াটসঅ্যাপ ডাউন হয় বলে প্রতিবেদন প্রকাশ করে খালিজ টাইমস।

ঐ প্রতিবেদনে বলা হয়, প্রায় একই সময় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করে।

Advertisement

বিড়ম্বনার কথা জানিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন। গ্রাহকরা জানায়, মেটার মালিকানাধীন জনপ্রিয় এই অ্যাপটি ব্যবহার করে বার্তা আদান-প্রদান করতে পারছেন না তারা।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারতেও ডাউন হয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এছাড়া পাকিস্তান, ফিলিপাইনসহ অন্যান্য দেশের ব্যবহারকারীরাও সমস্যার কথা জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বার্তা সংষ্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই অ্যাপটি ব্যবহার করে টেক্সট ও ভিডিও বার্তা আদান-প্রদানে সমস্যার সম্মুখীন হচ্ছে।

পরে মেটার একজন মুখপাত্র জানান, কিছু ব্যবহারকারী বার্তা আদান-প্রদান করতে পারছে না বলে জানতে পেরেছি। আমরা যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি।

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!