সম্প্রতি এমনই একটি ফিচারের পরীক্ষা শুরু করেছে হোয়াটসঅ্যাপ। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার গ্রুপের সদস্য বাড়াতে চলেছে হোয়াটসঅ্যাপ।
এর আগে গ্রুপের সদস্য সংখ্যা ২৫৬ থেকে বাড়িয়ে ৫১২ করেছিল মেটা। পাশাপাশি ২ জিবি পর্যন্ত বড় ফাইল ট্রান্সফার করার সুযোগও তৈরি করে দিয়েছিল তারা। ডব্লিউবেটাইনফো-এর সূত্রে খবর, ১ হাজার ২৪ জন ব্যবহারকারীদের যুক্ত করার জন্য অ্যানড্রয়েড এবং আইওএস-এর হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহারকারীদের কাছে একটি আপডেট প্রকাশ করা হয়েছে।
.png)
অধিক সংখ্যক সদস্যের পাশাপাশি অ্যাডমিনদের গ্রুপ নিয়ন্ত্রণ করার জন্য বাড়তি ক্ষমতা দেওয়ার কথা ভাবছে হোয়াটসঅ্যাপ। স্বাভাবিকভাবেই ১ হাজার ২৪ জন সদস্যের একটি গ্রুপকে পরিচালনা করা সহজসাধ্য হবে না অ্যাডমিনদের কাছে। সে কথা ভেবেই হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে আসছে যেখানে অ্যাডমিনরা সদস্যদের গ্রুপে যোগ দেওয়ার আবেদন রিভিউ করতে পারবে। এ ছাড়া তারা যে কোনো সময় সেই আবেদন অনুমোদন করার সুযোগও পাবে।
তবে কেবল হোয়াটসঅ্যাপই যে এই ফিচার নিয়ে আসছে এমনটা নয়। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বি টেলিগ্রামেও এমন ফিচার রয়েছে। তবে টেলিগ্রাম গ্রুপে একই সঙ্গে ২ লাখ মানুষ যোগ দিতে পারে। এমনকি হোয়াটসঅ্যাপের মতো এখানেও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা পাওয়া যায়।