ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ডিলিট করার পরও ফেসবুক আইডি ফিরে পাবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭, ২ জানুয়ারি ২০২৪
ডিলিট করার পরও ফেসবুক আইডি ফিরে পাবেন যেভাবে
ফাইল ছবি

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে কম-বেশি সবাই বুঁদ হয়ে থাকেন। মাঝে মধ্যে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে অনেকেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেন। তবে কয়েকদিন পরই মনে হয় অ্যাকাউন্ট থাকলে ভালো হতো।

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পরেও ৩০ দিন সময় আপনার হাতে থাকবে। এই সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে। অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের রিকোয়েস্ট করার পরেও ৩০ দিনের মধ্যে তা রিকভার বা পুনরুদ্ধার করার সুযোগ পাবেন ব্যবহারকারী।

চলুন, উপায় জেনে নেয়া যাক-

Advertisement
  • প্রথমে আপনার ফোন কিংবা বা ল্যাপটপ অথবা ডেস্কটপে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে।
  • এবার ডিলিট করে দেওয়া অ্যাকাউন্ট যে ই-মেইল কিংবা ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করা ছিল তা দিয়েই লগ-ইন করতে হবে।
  • লগ-ইন করার পর আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের অপশন ক্যান্সেল করার সুযোগ পাবেন। ক্যান্সেল ডিলিটেশন অপশনে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিস্টোর হয়ে যাবে। অর্থাৎ আপনি ডিলিট করা ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন।
  • যদি কোনোভাবে আপনি অ্যাকাউন্ট ডিলিট এই অপশন ক্যান্সেল করার সুযোগ খুঁজে না পান তাহলে বুঝবেন আপনি ৩০ দিনের সময়সীমা পেরিয়ে গিয়েছেন। এই সময়সীমা পেরিয়ে গেলে আপনি আর ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন না।
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!