ভুয়া খবর: দু’টি বিয়ে না করলেই যাবজ্জীবন কারাদণ্ড!
দু’টি বিয়ে না করলে যাবজ্জীবন জেল। এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে বিভিন্ন ফ্যাক্ট চেকিং মাধ্যমে এমন সংবাদের কোনো ভিত্তি নেই, এমনকি এটি একটি গুজব বলে প্রমাণিত হয়।
এর আগে, আফ্রিকার দেশ ইরিত্রিয়ার সব পুরুষকে ন্যূনতম দু’টি বিবাহ করতে হবে এবং এই আইনটি যদি দেশের কোনো পুরুষ বা নারী এই সিদ্ধান্তে আপত্তি করে, তাহলে শাস্তি হবে যাবজ্জীবন জেল। এমন একটি সংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরবর্তীতে এটি একটি গুজব এবং এই সংবাদের কোনো ভিত্তি নেই বলে বিভিন্ন ফ্যাক্ট চেকিংয়ে উঠে আসে।
এছাড়াও, সেসময় বিবিসি'র এক অনুসন্ধানী রিপোর্টে এটি একটি গুজব বলে প্রমান হয়। তারা তাদের রিপোর্টে বলেছে, ইরিত্রিয়াতে পুরুষরা কমপক্ষে দুইজন মহিলাকে বিয়ে করতে বাধ্য করবে এমন একটি মিথ্যা গুজব ভাইরাল হয়ে গিয়েছিল। যা কমপক্ষে চারটি দেশকে আজ পর্যন্ত আঘাত করেছে এবং প্রকৃতপক্ষে ইরাকে শুরু হয়েছে, যা অকল্পনীয় এবং বানোয়াট।
.png)
প্রসঙ্গত, এরিত্রিয়ার জনসংখ্যা চৌষট্টি লক্ষেরও কিছু কম। এর একদিকে সুদান আর ইথিওপিয়া, অন্য দিকে জিবুটি, লোহিত সাগর। ইথিওপিয়ার থেকে আলাদা হয়ে স্বাধীন হয়ে এর জন্ম হয় ১৯৯৩ সালে।