নেটমাধ্যম টিকটকে ‘রোনাল্ড-দ্য গ্রেট ডান’ নামে বিখ্যাত এই কুকুরের বাতকর্মের ভিডিওগুলো তার মালিক প্রতিনিয়তই পোস্ট করেন। রোনাল্ডের মালিক নিকি ডয়েচ আমেরিকার অ্যারিজোনার বাসিন্দা। তিনি জানান, ২০২০ সালে তিনি রোনাল্ডকে বাড়িতে নিয়ে আসেন। তার এক বছর পর রোল্যান্ড গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পশুচিকিৎসকরা জানান, রোনাল্ড একটি খেলনা গিলে খেলার ফলে তার পাচনক্ষমতায় প্রভাব পড়েছে। যদিও আশ্বাস দেন, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে সে।
সুস্থ হয়ে উঠলেও এর পরই বাতকর্ম করার প্রবণতা বৃদ্ধি পায় রোনাল্ডের। পাশাপাশি দেখা যায়, তার যোগাসন করার ভঙ্গিমায় বাতকর্মের পদ্ধতি। তবে শুধু নিকি নন, তার তিন সন্তান এবং দুই পোষা বিড়ালকেও রোনাল্ডের বাতকর্মের উৎকট গন্ধ সহ্য করতে হয়। রোল্যান্ডর এই অভিনব কায়দায় বাতকর্ম করার পদ্ধতি তাকে নেটমাধ্যমে জনপ্রিয় করে তুলেছে। তার নামে খোলা টিকটক অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ৭২ হাজার।
.png)
সূত্র: আনন্দবাজার