ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কুকুর! খুঁজে দেখুন তো

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১, ১ জুন ২০২২
ছবিতে লুকিয়ে রয়েছে একটি কুকুর! খুঁজে দেখুন তো
ফাইল ছবি

অপটিক্যাল ইলিউশনের নানান ছবি হামেশাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আসলে শুধু ছবি তো নয়, অপটিক্যাল ইলিউশনে ধরা পড়ে মানুষের মনের অন্দরের নানা খবর। যেমন ধরুন এই ছবিটা। ছবিতে দেখা যাচ্ছে একজনের মুখ। কিন্তু না, দাড়িওয়ালা এই মুখের আড়ালেই লুকিয়ে রয়েছে একটি কুকুর।

যদি ভাবেন এ আর এমন কী! এক্ষুণি খুঁজে বের করে ফেলবেন সেই লুক্কায়িত সারমেয়, তাহলেই ভুল করবেন। মাথা খারাপ হয়ে গিয়েছে নেটিজেনদের, কিন্তু নিমেষে কুকুর খুঁজে বের করতে পারেননি কেউই। ভাইরাল এই ছবিতে কোথায় লুকিয়ে রয়েছে কুকুর? ভালো করে দেখুন এই ছবি।

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কুকুর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশনের এই ছবি ফেসবুকে Maica - SKV Valdez নামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মাথায় টুপি পরে রয়েছেন মুখ ভর্তি দাড়িওয়ালা একজন। কিন্তু তার মধ্যে কুকুর কোথায়? আপনি কি খুঁজে বের করতে পারবেন সেই সারমেয়কে?

Advertisement

অপটিক্যাল ইলিউশনের এই ছবি আপনাকে ধন্দে ফেলবেই। দেখে স্পষ্ট মনে হবে একটি মুখের ছবি কিন্তু তীব্র আর তীক্ষ্ণ দৃষ্টি ব্যবহার করলে তবেই ছবিতে লুকিয়ে থাকা কুকুরটিকে খুঁজে পাবেন। একটু নজর দিলেই লক্ষ্য করা যাবে, ছবিতে রয়েছে একটি হাড়। এবার আপনি এই ছবিটিকে একবার উল্টো করে দেখুন। ছবিটিকে উল্টো করে দেখলেই বোঝা যাবে আসলে একটি কুকুর বসে তার দু'হাত দিয়ে ধরে কামড়ে চলেছে একটি হাড়।

এই সেই কুকুর। ছবিতে কুকুরের মুখটি ভালো করে বোঝা না গেলেও, তার অবয়ব বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। এমনকি কুকুরের লেজও স্পষ্ট দেখা যাচ্ছে। ছবি সোজা করে দেখলেই আবার সেই দাড়িওয়ালা মুখ। এবার তো খুঁজে পেয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!