ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

‘সফটয়্যার ইঞ্জিনিয়াররা যোগাযোগ করবেন না’ লেখা বিয়ের বিজ্ঞাপন ভাইরাল

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৯:৪০, ২০ সেপ্টেম্বর ২০২২
‘সফটয়্যার ইঞ্জিনিয়াররা যোগাযোগ করবেন না’ লেখা বিয়ের বিজ্ঞাপন ভাইরাল
প্রতীকী ছবি

সফটয়্যার ইঞ্জিনিয়াররা কল না করার অনুরোধ জানিয়ে একটি বিয়ের বিজ্ঞাপন পত্রিকায় ছাপা হয়েছে। এতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই বিজ্ঞাপন।

সমীর অরোরা নামের এক ব্যক্তি বিজ্ঞাপনের ছবিটি টুইটারে টুইট করেছেন। এতে লেখা, ধনী পরিবারের ফর্সা ও সুন্দরী কন্যার জন্য পাত্র চাই। ২৪ বছর বয়সী পাত্রীর জন্য আইএএস, আইপিএস, চিকিৎসক বা শিল্পপতি পাত্র চাই। বিজ্ঞাপনে পাত্রকে একই জাতের হতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

এরপরই বিজ্ঞাপনটিতে লেখা হয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যোগাযোগ করবেন না।’ যে ব্যক্তি ছবিটি শেয়ার করেছেন, তিনি রসিকতা করে ক্যাপশনে লিখেছেন, আইটির ভবিষ্যৎ বেশি ভালো নয়।

Advertisement

ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কমেন্টে একজন লিখেছেন, দুশ্চিন্তা করবেন না। ইঞ্জিনিয়াররা সংবাদপত্রের বিজ্ঞাপনের ওপর নির্ভর করেন না। তারা নিজেরাই সবকিছু খুঁজে নেন।

আরেকজন লিখেছেন, সফ্টওয়্যার ইঞ্জিনিয়াররা আজকাল অনলাইনে সবকিছু খোঁজেন (নববধূসহ)। তাই এ বিজ্ঞাপনে তাদের নিয়ে ভাবতে হবে না। তারা যেভাবেই হোক সংবাদপত্রের বিজ্ঞাপনের দিকে তাকাবে না।

সূত্র-এনডিটিভি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!