ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

ঠকানোর ভয়ে পুরুষ অপছন্দ, পুতুলকে বিয়ে করেও ধোঁকা খেলেন নারী

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ২৬ নভেম্বর ২০২২
ঠকানোর ভয়ে পুরুষ অপছন্দ, পুতুলকে বিয়ে করেও ধোঁকা খেলেন নারী
ছবি: সংগৃহীত

ঠকানোর ভয়ে পুরুষের ওপর ভরসা করতে পারেননি মেরিভোন রোচা মোরেস নামে ৩৭ বছরের এক নারীর। তাই সুখি হতে বিয়ে করেন একটি পুতুলকে। কিন্তু অবশেষে সেই পুতুলও তাকে ধোঁকা দিয়েছে বলে দাবি করছেন এ নারী।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে আনন্দবাজার পত্রিকার অনলাইনে বলা হয়েছে, মেরিভোন জীবনে একাকিত্বের সমস্যায় ভুগছিলেন। নানা কারণে কোনো সঙ্গী জুটছিল না। পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালেই তিনি আঘাত পাবেন, এ অজানা আতঙ্ক সবসময়ে তার মনের মধ্যে কাজ করছিল। মেয়েকে এ সমস্যা থেকে বের করে আনতে নিজের হাতে পুতুল তৈরি করে দেন মেরিভোনের মা। ২০২১ সালে ২৫০ জন আত্মীয়-স্বজনের উপস্থিতিতে মেরিভোন ধুমধাম করে বিয়ে সারেন সেই পুতুলের সঙ্গে। কিছুদিন পরেই মেরিভোন সুখবর দেন যে, তিনি একটি পুতুল-শিশুর জন্ম দিয়েছেন।

সম্প্রতি সামাজিকযোগাযোগ মাধ্যমে মেরিভোন জানান, মার্সেলোকে অন্য নারীর সঙ্গে হোটেলে যেতে দেখেছেন তার এক বন্ধু। তিনি এ কথায় বিশ্বাস না করলেও পরে নারী নাকি মার্সেলোর ফোন থেকে এমন এক তথ্য খুঁজে পান, যা দেখে তিনি নিশ্চিত হয়েছেন যে তাঁর স্বামী পরকীয়ায় জড়িয়েছেন। মার্সেলো নাকি তার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তার কাছে। তবে মার্সেলোর ওপর আর ভরসা রাখতে পারছেন না মেরিভোন। তবে সন্তানের কথা ভেবে তার সঙ্গে বিচ্ছেদও করতে পারছেন না তিনি।

Advertisement

এ খবর আমেরিকার সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়তেই মানুষের মনে প্রশ্নের ঢল নেমেছে। পুতুলটি কী আদতে রোবট? না হলে তিনি ফোন ব্যবহার করলেন কী করে? অনেকেই আবার বলছেন, এ সবটাই কী নারীর কল্পনা? আদৌ তিনি সুস্থ আছেন তো?

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!