ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

ওজন না মেপে ওঠা যাবে না বিমানে!

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১২:০৭, ২ জুন ২০২৩
ওজন না মেপে ওঠা যাবে না বিমানে!
ফাইল ছবি

আকাশপথে ভ্রমণ মানেই নানা ধরনের নিয়মনীতি মানার বাধ্যবাধকতা থাকে। কাছে কিংবা দূরের কোনো গন্তব্যে যান না কেন, বিমানে চড়তে গেলে শুধু নিয়ম আর নিয়ম মানতে হয়।

এবার তেমনই এক নতুন নিয়ম জারি করা হল। বিমানে ওঠার আগে ওজন মাপাতে হবে। চেক-ইনের সময় ওজন কত তা মাপবেন বিমান সংস্থার কর্মীরা। সব যাত্রীদেরই মানতে হবে এই নিয়ম।

হঠাৎ ওজন মাপার কারণ কী? সংস্থার দাবি, বিমানের মোট ওজনের হিসেব রাখতেই এটা জরুরি। কেবিনে বিমান কর্মী সময় যাত্রীদের মোট ওজন কত তা পাইলটের জানা জরুরি।

Advertisement

তবে বিমানের মোট ওজন বুঝতে সাধারণত একটা গড় অঙ্কই ধরে নেয়া হয়। বিমান সংস্থার পক্ষ থেকে এই ব্যবস্থা বহুদিন বাদে চালু করা হল। একটি বিশেষ সমীক্ষা করতেই প্রতি যাত্রীর ওজন মাপার সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা।

তবে এটি বাংলাদেশের কোনো সংস্থা নয়, নিউজিল্যান্ডের সংস্থা ‘এয়ার নিউজিল্যান্ড’ সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতি পাঁচ বছর অন্তর তাদের পক্ষ থেকে বিমানের যাত্রীদের ওজন মাপা হয় এটিও তারই অংশ। তবে যাত্রীদের ওজনের পরিসংখ্যান প্রকাশে আনা হবে না বলেই জানিয়েছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!