ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

আজকের কৌতুক: সরিষার তেলের দাম বাড়ল

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ২০ অক্টোবর ২০২৩
আজকের কৌতুক: সরিষার তেলের দাম বাড়ল
ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর স্বামী ও স্ত্রীর মধ্যে কথা হচ্ছে:

স্ত্রী: শুনছ! ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। শপিং মল থেকে একটু ঘুরে আসি।

স্বামী: জ্বালানি তেলের দাম বেড়েছে, সে খবর কি রাখো? এত যখন শপিং করার শখ, তখন হেঁটে গিয়ে শপিং করলেই পারো।

Advertisement

স্ত্রী: কী! তোমার এত বড় সাহস, আমাকে এই কথা বলো?

স্বামী: সাধে কি আর বলি? গত দুই দিন থেকে লোকাল বাসে চড়ে আমার শরীরের সব কলকবজা এখন আলগা হয়ে আছে।

স্ত্রী: তাহলে আমি যে সেই সকাল থেকে সাজগোজ করে রেডি হয়েছি, তার কী হবে?

স্বামী: আপাতত আমার মতো নাকে সরিষার তেল দিয়ে ঘুমাও। সরিষার তেলের দাম বাড়ল বলে! তখন এই সুযোগও আর পাবে না!

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!