[ মজার খবর ]
অনলাইনে গেমিং ডিভাইস অর্ডার করে সঙ্গে পেলেন বিষধর গোখরা!
ছবি: সংগৃহীত
অনলাইন মার্কেট প্লেস থেকে গেম খেলার যন্ত্র অর্ডার করেছিলেন এক নারী। কিন্তু তা পৌছানোর পর প্যাকেট খুলে অর্ডারকৃত পণ্যের সঙ্গে পেয়েছেন একটি অত্যন্ত বিষধর গোখরা সাপও। সম্প্রতি ভারতের কর্ণাটক রাজ্যে ঘটেছে এই ঘটনা।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কর্ণাটকের সারজাপুর রোডের এক নারী ই-কমার্স সাইট আমাজনে একটি এক্সবক্স (ভিডিও গেমিং ব্র্যান্ড) কন্ট্রোলার অর্ডার দিয়ে পেয়েছেন একটি বিষধর সাপ।
ওই নারী জানান, তার বাড়িতে আমাজন থেকে যে বক্সটি আসে, তা খুলে একটি বিষধর সাপ দেখতে পান তিনি। তবে প্যাকেটটি ভালোভাবে টেপ দিয়ে প্যাঁচানো থাকায় ওই নারীর কোনো ক্ষতি হয়নি।
.png)
ওই নারী এ ঘটনার একটি ভিডিও তার এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন। পরে তিনি ওই সাপটিকে নিরাপদ স্থানে নিয়ে ছেড়ে দিয়েছেন বলেও জানা গেছে।
তবে এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমাজনের পক্ষ থেকে বলা হয়, আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা বিষয়টি খতিয়ে দেখব। আপনি এ বিষয়ে বিস্তারিত জানান। আমাদের টিম দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করবে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী/জিআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!