[ আন্তর্জাতিক ]
বিয়ের প্রস্তাবে না, এয়ার হোস্টেসের কানে কামড়
ছবি: সংগৃহীত
অনেক দিন ধরেই তাকে উত্ত্যক্ত করে চলেছিল পরিচিত ওই যুবক। কিন্তু, গুরুত্ব না দিয়ে, এড়িয়ে চলার চেষ্টা করতেন বেঙ্গালুরুর ওই তরুণী। সে পেশায় একজন এয়ার হোস্টেস।
কিন্তু, সেদিন আর এড়িয়ে যেতে পারেননি। জোর করে বছর সাতাশের ওই তরুণীর ক্যাবে উঠে পড়ে উত্ত্যক্তকারী যুবক। বিয়ের জন্য পীড়াপীড়ি করতে থাকে। তরুণী প্রত্যাখ্যান করায়, অপমানে অকস্মাত্ তার ডান কানে কামড় দিয়ে, মুহূর্তে মুখে ছোরা দিয়ে আঘাত করে। পেটেও এলোপাতাড়ি ঘুসি মারে।
আহত ওই এয়ার হোস্টেসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার অভিযুক্ত ওই যুবক বেঙ্গালুরু পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তরুণীর অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টা, উত্ত্যক্ত করা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
.png)
ডেইলি বাংলাদেশ/এমএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!