শুক্রবার রাত পৌনে ২টার দিকে পুনের কন্দোয়ার তালাব মসজিদের কাছে ভারি বৃষ্টিপাতের ফলে এই দেয়াল ধসের ঘটনা ঘটে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
দেশটির পুলিশ জানায়, ভবনের পাশে অস্থায়ীভাবে নির্মাণ শ্রমিকদের পরিবারের বসবাস ছিল। দেয়াল ধসে তাদের বাড়িতে চাপা পড়ে। এছাড়া ধসে ওই ভবনের পার্কিং অংশে রাখা অনেক গাড়ি নিচে পড়ে যায়।
ডেইলি বাংলাদেশ/টিআরএইচ