ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আস্ত কুমির গিলে খেল অজগর (ভিডিও)

নিউজ ডেস্ক 
প্রকাশিত: ১০:৫৭, ১৩ জুলাই ২০১৯
আস্ত কুমির গিলে খেল অজগর (ভিডিও)
ছবি: সংগৃহীত

আস্ত কুমীর গোগ্রাসে গিলে খেয়েছে অস্ট্রেলিয়ান অলিভ পাইথন নামের এক অজগর। এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় বড় সাপ। আর এই গিলে খাওয়ার ছবি যে তুলেছে তার প্রশংসা করছে সবাই। অস্ট্রেলিয়ার মাউন্ট ইসার কাছে একটি জলাশয়ে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা।

আস্ত কুমীর গোগ্রাসে গিলে খেয়েছে অস্ট্রেলিয়ান অলিভ পাইথন নামের এক অজগর। এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় বড় সাপ। আর এই গিলে খাওয়ার ছবি যে তুলেছে তার প্রশংসা করছে সবাই। অস্ট্রেলিয়ার মাউন্ট ইসার কাছে একটি জলাশয়ে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা।

চোয়াল ফাঁক করে একটা কুমিরকে ধীরে ধীরে ঢুকিয়ে ফেলছে পেটের মধ্যে৷ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মাউন্ট ইসার কাছে মার্টিন মুলার এ ছবি তুলেছেন। গত ১ জুন অস্ট্রেলিয়ার সিজি ওয়াইল্ড লাইফ রেসকিউ এই ছবি প্রকাশ করেছে। এর পরই সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়েছে।

Advertisement

ছবিটি আপলোড করার পরে ২০ হাজারেরও বেশি রিয়্যাকশন ও ৪২ হাজারের ওপর শেয়ার হয়ে যায়৷ ভাইরাল হতে সময় নেয়নি অজগরের কুমীর গেলার ছবি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, জিসি ওয়াইল্ড লাইফের মালিক মাইকেল জোনস বলেছেন, তিনি খুব কাছে থেকে এই ধরণের অজগর দেখেছেন। দেখেছেন আস্ত এক কুমীরকে অজগরের শিকার হতে। তার মতে অজগর তার শিকারের প্রয়োজনে চোয়াল অনেকটা বড় করতে পারে এই ঘটনা তারই প্রমাণ।

অজগরের দুটি চোয়াল এতোটাই বড় করতে পারে যাতে আস্ত কুমীর, হরিণ, এমনকি মানুষও পেটের মধ্যে ঢুকে যেতে পারে৷ এমনকি নিজেদের থেকে বড়সড় প্রাণীকেও গিলে ফেলতে সক্ষম এরা৷ আর অস্ট্রেলিয়ার পাইথন ১৩ ফিট পর্যন্ত লম্বা হতে পারে৷

এর আগে ২০১৭ সালে ২৩ ফুট লম্বা একটি পাইথনের পেটের মধ্যে এক ইন্দোনেশিয়ার ব্যক্তির দেহ পাওয়া গিয়েছিল৷

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!