ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গিয়ে ধরা খেল ২৫ জন

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১:৩৫, ২৮ জুলাই ২০১৯
শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গিয়ে ধরা খেল ২৫ জন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সারাসোটার একটি বাড়িতে একজন একজন করে গিয়েছিলেন ২৫ জন লোক। তাদের সবার উদ্দেশ্য ছিল একটি শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা। পরে তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ারও পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হতে দেয়নি ফ্লোরিডা পুলিশ। বরং পুলিশের পাতানো ফাঁদে একে একে ধরা পড়েন তারা।

ব্রিটিশ গণমাধ্যম ডেইল মেইলের খবরে বলা হয়েছে, গত শুক্রবার ‌অপারেশন ইন্টারসেপ্ট VI নামে এক অভিযানে ওই ২৫ জন পুরুষকে গ্রেফতার করে সারাসোটা কাউন্টি শেরিফের অফিসের একটি টিম। গ্রেফতাররা একটি শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে জ্যাকসনভিলের কাছে একটি বাড়িতে একজন একজন করে যাচ্ছিলেন।

ফুটেজে দেখা গেছে, শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে একজন হেঁটে হেঁটে একটি বাড়ির ভেতর যাচ্ছিলেন। কিন্তু দরজা খোলার পরই তার সে পরিকল্পনা ভেস্তে যায়। পুলিশ তাকে আটক করে হাতকড়া পরায়। এভাবে একে একে ২৫ জন পুরুষকে হাতকড়া পরানো হয়।

Advertisement

এ প্রসঙ্গে সারাসোটা কাউন্টি শেরিফ টম নাইট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে, ইন্টারনেট শিশুদের সহজে এবং বেনামে প্রবেশাধিকারের সুযোগ করে দিয়েছে। এতে করে অপরাধীরা কম্পিউটারের পর্দার আড়ালে থেকে যাচ্ছে। আমাদের এ অপারেশনগুলো সর্বাধিক দুর্বল জনগোষ্ঠীকে নিরাপদ এবং তাদের সুরক্ষিত করার পক্ষে যথেষ্ট।’

এ সময় আটক পুরুষদের জেলে দেয়ারও প্রতিশ্রুতি দেন সারাসোটা কাউন্টি শেরিফ টম নাইট। তিনি বলেন, গ্রেফতারদের ন্যূনতম পাঁচ বছর থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

২০১৮ সালেও একই ঘটনা ঘটেছিল। সে সময় ২১ জনকে গ্রেফতার করা হয়েছিল। এর আগে ২০১৩ সালের শেষের দিকে এক অভিযানে ১০০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছিল।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!