ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হঠাৎ বাজারে ঢুকে গেল ২০ কেজি ওজনের অজগর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০২, ২৯ আগস্ট ২০১৯
হঠাৎ বাজারে ঢুকে গেল ২০ কেজি ওজনের অজগর
ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশার ধর্মশালা ব্লকের কায়েমা বাজার থেকে আট ফুট লম্বা ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি সাপটি ধরে রেখেছেন এবং লোকজন সেটিকে ঘিরে রেখেছেন।

সোমবার ২০ কেজি ওজনের ওই পাইথনটিকে তপন প্রুস্তি নামের এক ব্যক্তি বাজার থেকে উদ্ধার করেন। সাপটিকে পরবর্তীতে চান্দিখোলের মহাভিনায়ক পাহাড়ের বনে মুক্ত করা হয়।

Advertisement

অজগর হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ। অজগরকে ময়াল নামেও ডাকা হয়। এরা বিষহীন আদিম সাপ। এদের পেছনের পা-এর চিহ্ন পুরো বিলুপ্ত হয়নি। 

এরা শিকারকে জোরে পেঁচিয়ে এরা তার দম বন্ধ করে। এরা শিকারকে সাধারণত মাথার দিক থেকে আস্ত গিলে খাওয়া শুরু করে। কারণ, এতে শিকারের বাধা দেয়ার ক্ষমতা কমে যায়। শিকার হজম করতে তাদের কয়েকদিন সময় লাগে। মৃত প্রাণি খায় না।
 
আফ্রিকা মহাদেশের বিষুবীয় সাহারা অঞ্চলে অজগর পাওয়া যায়। এশিয়া মহাদেশে ভারত, বাংলাদেশ,নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, নিকোবর দ্বীপপুঞ্জ এই সাপের বসতি রয়েছে। এছাড়া দক্ষিণ চীন, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও ইন্দোনেশিয়ায় অজগর দেখতে পাওয়া যায়।  

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!