ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জনসন বেবি পাউডারে ক্যান্সারের উপাদান, ৩৩ হাজার বোতল ফেরত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০১, ১৯ অক্টোবর ২০১৯
জনসন বেবি পাউডারে ক্যান্সারের উপাদান, ৩৩ হাজার বোতল ফেরত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান জনসন এন্ড জনসনে’র বেবি পাউডারে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের সন্ধান পাওয়ায় দেশটির বাজার থেকে ৩৩ হাজার বোতল পাউডার ফিরিয়ে নেয়া হচ্ছে।

শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) অনলাইন থেকে কেনা জনসন বেবি পাউডার পরীক্ষা করে তাতে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান এসবেস্টস এর সন্ধান পেয়েছে। এ কারণে তারা যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৩৩ হাজার বোতল পাউডার ফেরত নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।  

এ খবর প্রকাশের পরপরই মার্কিন শেয়ার বাজারে জনসন এন্ড জনসনে‘র শেয়ারের মূল্য ছয় শতাংশেরও বেশি হ্রাস পেয়ে ১২৪.৭০ ডলারে (৯৮.৭ পাউন্ড) নেমে গেছে।

Advertisement

জনসন এন্ড জনসনে’র বেবি পাউডার সহ আরো কিছু পণ্যে ক্ষতিকর উপাদান থাকার অভিযোগে ১৩০ বছরের পুরনো বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সম্প্রতি ১৫ হাজারের বেশি মামলা দায়ের করেছে এর ভোক্তারা।

এই একই কারণে চলতি বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি আদালত প্রতিষ্ঠানটিকে রেকর্ড ২৯ মিলিয়ন (প্রায় ৩ কোটি) ডলার জরিমানা করেছিলো। তবে এই প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির কোনো পণ্য বাজার থেকে তুলে নেয়া হচ্ছে।

জনসনের পাউডারে খুঁজে পাওয়া এসবেস্টস এর সঙ্গে মেসোথেলিয়মা নামক পদার্থের মিল রয়েছে যার কারণে ত্বকে ক্যান্সার হয়ে থাকে। এফডিএ ত্বক ও স্বাস্থের জন্য ক্ষতিকর এই পণ্যটির ব্যবহার বন্ধে ভোক্তাদের পরামর্শ দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!