[ আন্তর্জাতিক ]
চাদে বোকো হারাম ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত ১৭
ছবি: সংগৃহীত
আফ্রিকার দেশ চাদের পশ্চিমাঞ্চলে এক সামরিক ফাঁড়িতে জঙ্গি হামলার ঘটনায় কমপক্ষে ৪ সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া সামরিক বাহিনীর পাল্টা হামলায় নিহত হয়েছে ১৩ জঙ্গি।
সোমবার জঙ্গীগোষ্ঠি বোকো হারাম এ হামলা চালায় বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। খবর- আনাদুলু এজেন্সি
তারা জানায়, বোকো হারাম লেক চাদ ব্যাসিনের এনগোবোয়া ও বাগাসৌলা গ্রামের মাঝখানে অবস্থিত একটি সামরিক ফাঁড়িকে লক্ষ্য করে হামলাটি চালায়।
.png)
লেক চাদ অঞ্চলের গভর্নর নৌকি চরফাডিন এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছুদিন আগে এই অঞ্চল থেকে একজন চিকিৎসক, একজন সেবিকা ও একজন গাড়ি চালককে অপহরণ করা হয়েছিল।
চলতি বছরের সেপ্টেম্বরে বোকো হারামের হামলায় এক সপ্তাহের মধ্যে মোট সাতজন মানুষ নিহত হয় যাদের মধ্যে তিনজনই সেনা সদস্য।
নাইজেরিয়াতে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক কার্যালয়ের তথ্য অনুসারে দেশটিতে বোকো হারামের জঙ্গি কর্মকান্ডে ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৩০ লক্ষ মানুষ ।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!