ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চাদে বোকো হারামের হামলায় ৯২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ২৫ মার্চ ২০২০
চাদে বোকো হারামের হামলায় ৯২ সেনা নিহত
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ চাদে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৯২ সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৭ জন। মঙ্গলবার রাতে দেশটির প্রেসিডেন্ট ইদ্রিস দেবি এই হামলার ঘটনা নিশ্চিত করেছেন।

সংবাদ সংস্থা আল জাজিরা তথ্যানুযায়ী, দেশটির বোমা উপত্যকায় স্থানীয় সময় রোববার রাতভর সেনাদের ওপর হামলা চালায় বোকো হারাম। ওই এলাকাটিতে নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম গত কয়েক বছর ধরেই সক্রিয় আছে।

এর আগেও একাধিকবার সেনা সদস্যদের ওপর হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠীটি। তবে, দেশটিতে একদিনে এতো সেনা নিহতের ঘটনা এটিই প্রথম।

Advertisement

মঙ্গলবার হামলার শিকার এলাকাটি পরিদর্শনকালে দেবি বলেন, আমি অনেক অভিযানে অংশ নিয়েছিলাম। তবে ইতিহাসে আমরা কখনো একসঙ্গে এতো মানুষ হারাইনি।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বোকো হারাম। সন্ত্রাসী গোষ্ঠীটির হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি লোক নিহত হয়েছে। আর বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ মানুষ। আল-কায়েদার অনুগত এই দলটি মালি, বুরকিনা ফাসো ও পশ্চিম নাইজারে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তাদের হামলায় গত ছয় মাসে কয়েক শতাধিক সেনা নিহত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!