ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্র ও কানাডায় জনসন’স বেবি পাউডার বিক্রি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৪, ২০ মে ২০২০
যুক্তরাষ্ট্র ও কানাডায় জনসন’স বেবি পাউডার বিক্রি বন্ধ
ছবি: সংগৃহীত

ক্যান্সার সৃষ্টির অভিযোগে বিচারাধীন জনসন’স বেবি পাউডার যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জনসন অ্যান্ড জনসন।

করোনা সম্পর্কিত কোম্পানিটির পোর্টফোলিও পুনর্মূল্যায়নের পর মঙ্গলবার এ সিদ্ধান্ত আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জনসন অ্যান্ড জনসন কোম্পানির পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তা নিয়ে ভুল তথ্য ছড়ানোর ফলে পাউডারটির চাহিদা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

জনসন’স বেবি পাউডারসহ কোম্পানিটির ট্যালকম পণ্যগুলি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী অভিযোগে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে ভোক্তাদের ১৬ হাজারের বেশি মামলা রয়েছে, যেগুলোর বেশিরভাগ নিউ জার্সিতে বিচারাধীন।

একটি বিবৃতিতে জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে বলা হয়, প্রধানত ভোক্তা অভ্যাসে পরিবর্তন এবং তার সঙ্গে পণ্যের নিরাপত্তা নিয়ে অপপ্রচার ও মামলার বিষয়ে ব্যাপক প্রচারণার মুখে উত্তর আমেরিকায় জনসন’স ট্যালকম বেবি পাউডারের চাহিদা কমে যাচ্ছে।

কয়েক দশক ধরে পরিচিত জনসন অ্যান্ড জনসনের পণ্যের মধ্যে অ্যাসবেস্টস রয়েছে বলে ২০১৮ সালের প্রতিবেদন প্রকাশ করেছিল রয়টার্স।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পরিচালিত পরীক্ষায় বেবি পাউডারে অ্যাসবেস্টসের ‘নিম্ন মাত্রার’ উপস্থিতি পাওয়ার পর গত ডিসেম্বরে জনসন অ্যান্ড জনসন বলেছিল, তাদের পরীক্ষায় অ্যাসবেস্টস পাওয়া যায়নি। তবে এফডিএর ওই পরীক্ষার পর অক্টোবরে জনসন’স বেবি পাউডারের একটি লট বাজার থেকে তুলে নিতে বাধ্য হয় কোম্পানিটি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!