ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় ২ সিআরপিএফ ও ১ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ১৭ আগস্ট ২০২০
জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় ২ সিআরপিএফ ও ১ পুলিশ সদস্য নিহত
ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রীত জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফ –এর দুই জওয়ান ও এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকালে বারামুল্লা জেলায় এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

হামলার ঘটনা সম্পর্কে স্থানীয় পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার জানান, ক্রেড়ির একটি চেকপোস্টে সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ দল টহল দেয়ার সময় কিছু জঙ্গি এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পরই ঘটনাস্থল থেকে জঙ্গিরা পালিয়ে যায়।

Advertisement

কাশ্মীরে গত এক সপ্তাহে এ নিয়ে মোট তৃতীয়বার নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটলো।

গত ১৪ আগস্ট শ্রীনগরের নওগাম এলাকায় পুলিশের টহলদারী ভ্যান লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় নিহত হন দুই পুলিশ কর্মী।

এর আগে শ্রীনগর-বারামুল্লা জাতীয় সড়কের কাছে হাইগামে সেনাদের উপর হামলা চালায় একদল জঙ্গি। ওই হামলায় এক সেনা জওয়ান গুরুতর আহত হন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!