চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গত ৬ আগস্ট প্রেজওয়ালস্কি জাতের এই ঘোড়া শাবকটির জন্ম হয়। ঘোড়াটির ক্লোনিং করা হয়, টেক্সাস ভেটেরিনারির তত্ত্বাবধানে, একটি সারোগেট মা ঘোড়ার গর্ভে।
প্রেজওয়ালস্কি হল পৃথিবীর শেষ বন্য ঘোড়া প্রজাতি। এই প্রজাতিকে মূলত এশিয়া ও ইউরোপে দেখতে পাওয়া যেত। মানুষের দিনের পর দিন প্রাণীদের উপর আগ্রাসীমূলক আচরণ এবং নিজেদের বসবাসের জন্য জঙ্গল কেটে বাসস্থান বানানোর কারণে এই বন্য প্রজাতি নিজেদের জায়গা হারিয়ে ক্ষতির সম্মুখীন হয়।
.png)
বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংস্থা ‘রিভাইব এন্ড রিস্টোর’-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রায়ান ফেলান বলেন, ‘ঘোড়াটির এই জন্ম বিপন্নপ্রায় জীবজন্তু প্ৰজাতিদের জিনগতভাবে রক্ষা করার গবেষণার জায়গাটি প্রশস্ত করে দিয়েছে।’
ক্লোনিং-এ জন্মানো ঘোড়ার শাবকটির নাম রাখা হয়েছে কার্ট। সংবাদ সূত্রে জানা গিয়েছে, শাবকটিকে আর কয়েকদিন পর, সান দিয়েগো সাফারি পার্কে পাঠিয়ে দেয়া হবে। আশা করা হচ্ছে, ঘোড়াটি বড় হওয়ার পর বংশবিস্তারের কাজে সক্ষম হবে।
এই বিলুপ্তপ্রায় ঘোড়াগুলিকে অবশ্য চিড়িয়াখানাতেই দেখতে পাওয়া যায়। এরজন্যই কার্টকে ক্লোন করে জন্ম দেয়া সম্ভব হয়েছে।
জানা গিয়েছে কার্ট বেশ ভাল রয়েছে, এবং ছোটাছুটি করে বেড়াচ্ছে। আইইউসিএন-এর বিলুপ্তপ্রায় প্রাণী তালিকা অনুযায়ী, বর্তমানে ৪১ হাজার ৪১৫ টি বন্য প্রজাতি বিলুপ্তির মুখে।
সূত্র: দ্য সান