ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বড় মেয়ের প্রেমিক একজন ব্রিটিশ, জানালেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩০, ২০ ডিসেম্বর ২০২০
বড় মেয়ের প্রেমিক একজন ব্রিটিশ, জানালেন ওবামা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, তার বড় মেয়ে মালিয়া ওবামা প্রেম করছেন। আর তার প্রেমিক একজন ব্রিটিশ। করোনা মহামারির শুরুতে সে ওবামার বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন।

সংবাদমাধ্যম ইয়াহু নিউজের এক খবরে বলা হয়েছে, দ্য বিল সিমন্স পডকাস্টে দেয়া এক সাক্ষাতকারে ওবামা এটি নিশ্চিত করেছেন। তিনি মালিয়ার প্রেমিকের বিষয়ে বিস্তারিত কিছু না জানাননি। তবে এটি নিশ্চিত করেন সে একজন ব্রিটিশ। মূলত তার কোয়ারেন্টাইনের কর্মকাণ্ড নিয়ে বলতে গিয়েই এটি প্রকাশ করেন ওবামা।

তিনি বলেন, সে একজন ব্রিটিশ। চমৎকার যুবক। মেয়েদের প্রেম নিয়ে চিন্তিত নন ওবামা। সন্তানেরা নিজের মতো করে জীবনযাপন করবে এটাই তিনি চান।

Advertisement

এর আগে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া প্রেম করছেন। প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তার ব্রিটিশ প্রেমিক রোরি ফারকুহারসন। তিনি ব্রিটিশ এক ব্যাংক কর্মকর্তার ছেলে। গলফও বেশ ভালো খেলেন তিনি, যাকে বারাক ওবামার সঙ্গে তার সুসম্পর্ক হওয়ার একটি শক্ত ভিত হিসেবে দেখা হচ্ছে। কারণ ওবামার প্রিয় খেলার তালিকায় রয়েছে গলফ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!