ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ আন্তর্জাতিক ]
হংকংয়ের ১০ নাগরিককে কারাদণ্ড দিল চীন
ছবি: সংগৃহীত
অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে হংকংয়ের ১০ নাগরিককে কারাদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত।
অভিযুক্তদের সবাইকে সাত মাস থেকে তিন বছরের জেল দেয়া হয়েছে। এর পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে।
সীমান্তে পারাপারের সঙ্গে জড়িত প্রধান তিনজনকে তিন বছর ও দুই বছরের সাজা দেয়া হয়েছে। বাকিদের সাত মাস করে কারদণ্ড দেওয়া হয়েছে।
তাইওয়ানে পালানোর সময় প্রথমে ১২ জনকে আটক করা হয়। তার মধ্যে দুজনের বয়স যথাক্রমে ১৬ ও ১৭ হওয়ায় তাদের দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার এ মামলার রায় ঘোষণা করা হয়।
সূত্র: আল-জাজিরা
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!