নিহত গফফার গাজি একজন জেলে। প্রতিদিনের মত মঙ্গলবার বিকেলেও স্থানীয় একটি খালে মাছ ধরতে যান তিনি। এ সময় একটি কই মাছ ধরতে গিয়েই বিপত্তি ঘটে। গফফার মাছটি ধরে মুখে ঢুকিয়ে দাঁত দিয়ে চেপে ধরেন। তারপর আরেকটি কই মাছ ধরার উদ্দেশ্যে ডুব দেন। ওই সময়ই দাঁত দিয়ে চেপে ধরে রাখা কই মাছটি মুখের ভিতরে গিয়ে শ্বাসনালীতে আটকে যায়।
পরে সে অসুস্থ হয়ে পড়লে, স্থানীয়রা তাকে উদ্ধার করে করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)