ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এক বছরের মধ্যে নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি মিয়ানমার সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৭, ১ ফেব্রুয়ারি ২০২১
এক বছরের মধ্যে নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি মিয়ানমার সেনাবাহিনীর
ছবি: সংগৃহীত

মিয়ানমারে জারি হওয়া এক বছরের জরুরি অবস্থা শেষ হলে দেশটিতে নতুন করে সাধারণ নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সোমবার অভ্যুত্থানে দেশটির ক্ষমতা গ্রহণের পর মিয়ানমার সেনাবাহিনী এ তথ্য জানায়।

এদিকে অং সান সুচিসহ সে দেশের শীর্ষ নেতাদের আটক করা হয়েছে। এরই মধ্যে জাতিসংঘসহ বেশ কয়েকটি দেশ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছে জাপান।

Advertisement

সেনাবাহিনী নিয়ন্ত্রিত মাওয়াদি টিভিতে আজ সোমবার জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়া হয়। এরপর সেই টেলিভিশনেই জানানো হয়, এক বছর পর নির্বাচন দেওয়া হবে। বর্তমানে দেশটির ক্ষমতা চলে গেছে সেনাবাহিনীর প্রধানের হাতে।

সূত্র: দ্য নিউজ ট্রিবিউন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!