[ আন্তর্জাতিক ]
সরেছে দৈত্যাকার জাহাজ, সুয়েজ খালে নৌ চলাচল স্বাভাবিক
ফাইল ফটো
মিশরের সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়া প্রায় ২০ হাজার কনটেইনারবাহী এভার গিভেন নামে বিশাল জাহাজ সরানো হয়েছে। এতে খালটিতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে।
মেরিটাইম সার্ভিস কোম্পানি ইঞ্চকেপও জানায়, জাহাজটি মুক্ত করা হয়েছে। সপ্তাহখানেক আগে সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে পড়ে কনটেইনারবাহী জাহাজটি।
এভার গিভেন জাহাজ ছয় দিন আগে আটকে যায়। এতদিন জাহাজটি সরানো সম্ভব হয়নি। ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত নদীপথটির দুই প্রান্তে ৩০০ এর বেশি জাহাজের জট তৈরি হয়।
.png)
বিবিসি জানায়, শনিবার ভরা জোয়ারেও এমভি এভার গিভেন জাহাজটি সরানোর চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে রোববার সরানো সম্ভব হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!