ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইন্দোনেশিয়ায় জাহাজের ধাক্কায় জেলে নৌকা ডুবি, নিখোঁজ ১৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৭, ৪ এপ্রিল ২০২১
ইন্দোনেশিয়ায় জাহাজের ধাক্কায় জেলে নৌকা ডুবি, নিখোঁজ ১৭
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় একটি মাছ ধরার নৌকার সঙ্গে কার্গো জাহাজের সংঘর্ষে ১৭ জন নিখোঁজ রয়েছেন। শনিবার দেশটির জাভা দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

রোববার দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, শনিবারের ওই দুর্ঘটনার পর মাছ ধরার নৌকার ১৫ জন সদস্যকে উদ্ধার করা হয়। তবে ওই নৌকার ১৭ সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে ৩২ জন আরোহী ছিলেন। 

নিখোঁজদের উদ্ধার করতে এখনো অভিযান চলছে। একটি উদ্ধারকারী জাহাজ লোকজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে।

Advertisement

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই জাহাজ ও মাছ ধরার নৌকায় ইন্দোনেশিয়ার পতাকা ছিল। তবে দুর্ঘটনায় কার্গো জাহাজটির কোনো ক্রুর হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!