ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অবশেষে পিছু হটল ইসরায়েলি পুলিশ, দামেস্ক গেটে ফিলিস্তিনিদের উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৩, ২৬ এপ্রিল ২০২১
অবশেষে পিছু হটল ইসরায়েলি পুলিশ, দামেস্ক গেটে ফিলিস্তিনিদের উল্লাস
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে দামেস্ক গেট থেকে সরে গেল ইসরায়েলি বাহিনী। প্রায় দু’সপ্তাহ আন্দোলনের পর রোববার দামেস্ক গেট চত্বরে পবিত্র রমজান মাস উপলক্ষে আবারো সমবেত হওয়ার অনুমতি পেয়েছে ফিলিস্তিনিরা।

সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর দামেস্ক গেটের সামনে রমজান পালন বন্ধ করে দেয়া হয়েছিল। এ বছরও ওই জায়গায় ব্যারিকেড দিয়ে রাখে ইসরায়েলি পুলিশ। এ নিয়ে শুরু হওয়া প্রতিবাদ একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়।

ইসরায়েলি পুলিশ লাঠি-সোটা নিয়ে, দুর্গন্ধযুক্ত পানি নিক্ষেপ করে ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। ফিলিস্তিনি বিক্ষোভকারীরাও পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনি আহত হন। এসময় ইসরায়েলি পুলিশের হাতে অন্তত ৫০ জন গ্রেফতার হন।

Advertisement

রোববার সন্ধ্যার পর ফিলিস্তিনিরা দামেস্ক গেটের ব্যারিকেড সরিয়ে ফেলেন। অবশ্য ইসরায়েলি পুলিশ বলছে, তাদের কাছে ব্যারিকেড সরানোর নির্দেশ এসেছিল।

দামেস্ক গেটে সমবেত হওয়ার অনুমতি পাওয়ার পরপরই রোববার রাত থেকে সেখানে আনন্দ-উল্লাস শুরু করেন ফিলিস্তিনিরা। এ সময় অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। তবে ইসরায়েলি পুলিশ পতাকাগুলো ছিনিয়ে নিতে গেলে এ নিয়ে সেখানে আরেক দফা হাতাহাতি হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!