ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে সেনাচৌকিতে জঙ্গি হামলায় ৪ সেনাসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০১, ১ জুন ২০২১
পাকিস্তানে সেনাচৌকিতে জঙ্গি হামলায় ৪ সেনাসহ নিহত ৮
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পৃথক দুটি হামলার ঘটনা ঘটনায় ৪ সেনা সদস্যসহ অন্তত আটজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত আরো ১৫ জন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, সোমবার প্রথমে সন্ত্রাসীরা কোয়েটায় একটি সেনাচৌকি ও পরে তুরবতে সেনা ও রসদ বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে পীর ইসমাইল জিয়ারত এলাকার কাছে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এসময় আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে চার-পাঁচ মিনিট গুলিবিনিময় হয়। এতে অন্তত পাঁচ সন্ত্রাসী নিহত হয়, আহত হয় অন্তত আটজন। বিপরীতে আধাসামরিক বাহিনীর চার সদস্যও মারা যান। আহত হন অন্তত ছয়জন।

Advertisement

অন্যদিকে সন্ত্রাসীরা তুরবত এলাকায় সেনা ও রসদ বহনকারী একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় দুই সেনা আহত হয়।

এসব হামলার ঘটনার দায় কেউ স্বীকার করেনি বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

আইএসপিআর এক বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসীরা এর আগে ৯ মে সেনাবাহিনীর ওপর দু'বার আক্রমণ চালিয়েছিল। এতে তিন সেনা নিহত হয় এবং পাঁচজন আহত হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!