ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রিটিশ রানির সঙ্গে সাক্ষাৎ করবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৫, ৪ জুন ২০২১
ব্রিটিশ রানির সঙ্গে সাক্ষাৎ করবেন বাইডেন
ছবি: জো বাইডেন ও রানি দ্বিতীয় এলিজাবেথ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। আগামী ১৩ জুন উইন্ডসর ক্যাসেলে তাদের মধ্যে বৈঠকের কথা রয়েছে।

বৃহস্পতিবার বাকিংহ্যাম প্যালেস থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, ব্রিটেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পোন্নত দেশগুলো নিয়ে গড়া জোট জি-৭-এর আসন্ন সম্মেলন। সে উপলক্ষে যুক্তরাজ্য সফর করবেন জো বাইডেন ও তার স্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বড় কোনো সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন তিনি।

Advertisement

৯৫ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫১ সালে রাজকন্যা থাকা অবস্থায় প্রথমবার কোনও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিলেন। এরপর শুধু লেনডন বি জনসন বাদে নির্বাচিত সব মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই সাক্ষাৎ করেছেন তিনি। বাইডেন তার সঙ্গে ১২তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সাক্ষাৎ করবেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!