ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এখনো বেঁচে আছেন আল-কায়েদা প্রধান জাওয়াহিরি: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫১, ৬ জুন ২০২১
এখনো বেঁচে আছেন আল-কায়েদা প্রধান জাওয়াহিরি: জাতিসংঘ
ছবি: আয়মান আল-জাওয়াহিরি

অসুস্থতার কারণে আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির মৃত্যু হয়েছে এমনটা ধারণা করা হলেও সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে তার এখনো বেঁচে থাকার কথা জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের সাম্প্রতিক এক রিপোর্টে জানানো হয়েছে যে, আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের কোনো এক জায়গায় ঘাঁটি গেড়ে রয়েছেন তিনি।

তবে পর্যবেক্ষকরা জানাচ্ছেন, বেঁচে থাকলেও প্রচারের ক্ষেত্রে জাওয়াহিরিকে বর্তমানে কিছুটা উহ্য রাখছে আল-কায়েদা।

Advertisement

নাম উল্লেখ না-করে জাতিসংঘের ওই রিপোর্টে এই প্রসঙ্গে এক সূত্রের ব্যাখা, শারীরিক অসুস্থতার কারণে জাওয়াহিরি এখন বেশ দুর্বল। সে কারণে হয়তো তাকে কিছুটা বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে জঙ্গি সংগঠনটি।

তিনি ছাড়াও আল-কায়েদা নেতৃত্বের একটা বড় অংশ ও তালেবান মতার্দশের সমর্থনকারী একাধিক জঙ্গি সংগঠনও গা ঢাকা দিয়ে রয়েছে পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের অঞ্চলগুলোতে।

সেখান থেকেই বিভিন্ন দেশের শাখা সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার কাজ চালাচ্ছে মূল নেতৃত্ব। গত শুক্রবার জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত ওই রিপোর্টে এ দাবি করা হয়।

আফগানিস্তানের ওই অঞ্চলে তাদের ঘাঁটি বেশ নিরাপদ বলেই মনে করছে আল-কায়েদা। তা যাতে হাতছাড়া না হয়ে যায় সে দিকেই বিশেষ নজর তাদের।

সে কারণে আন্তর্জাতিক পর্যায়ে এখন বড় কোনো নাশকতার ছক কষা নিয়ে ‘ধীরে চলো’ নীতিই অবলম্বনের দিকেই ঝুঁকেছে তারা। পর্যবেক্ষকদের সমীক্ষায় এই তত্ত্বই জোরাল হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!