[ আন্তর্জাতিক ]
সোমালিয়ায় সেনা অভিযানে ৫০ আল-শাবাব জঙ্গি নিহত
ছবি: সংগৃহীত
সোমালিয়ার দক্ষিণাঞ্চলে সেনা অভিযানে গত ৪৮ ঘণ্টায় আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর অন্তত ৫০ সদস্য নিহত হয়েছে। রোববার সোমালি ন্যাশনাল আর্মির কমান্ডাররা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মধ্য ও দক্ষিণাঞ্চলের হিরান, মধ্য শ্যাবেল এবং লোয়ার শ্যাবেল অঞ্চলের অনেক জায়গায় আল-শাবাব ঘাঁটি ও তাদের আস্তানাগুলো ধ্বংস করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, কয়েক মাস পরই দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন। তার আগে এই অভিযান পরিচালানা করা হলো।
সেনা অভিযানে আল-শাবাবের বহু ঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়। কয়েক মাস পরই দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন।
.png)
এ নির্বচন সামনে রেখেই চলছে সামরিক অভিযান। সম্প্রতি মধ্য শাবেলি এলাকায় আরেক অভিযানে ১৩০ আল-শাবাব যোদ্ধা প্রাণ হারান।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!