মঙ্গলবার জেনারেল ধেগোবাদান মিলিটারি ক্যাম্পে হামলার ঘটনাটি ঘটেছে। দেশটির সেনা কর্মকর্তা মোহামেদ আদান তথ্যটি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
জানা গেছে, সদ্য নিযুক্ত সেনা সদস্যদের প্রশিক্ষণের সময় ছদ্মবেশে থাকা বেশ কয়েকজন আত্মঘাতী হামলা চালিয়েছে।
.png)
সেনা কর্মকর্তা মোহামেদ আদান বলেন, আমি নিজেই ১৫ জনের মরদেহ দেখেছি। এরা সবাই সদ্য নিযুক্ত সেনা সদস্য। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত ১৮ মাসের মধ্যে এটাই রাজধানীতে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। মোগাদিসুতে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব গোষ্ঠী। ধারণা করা হচ্ছে এরাই হয়তো ভয়াবহ ওই হামলা চালিয়ে থাকতে পারে।