শুক্রবার রাতে দেশটির প্রেসিডেন্ট ইওয়েরি মুসাভেনি এক ভাষণে লকডাউনের ঘোষণা দেন। খবর বিবিসি
দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত শুক্রবার দেশটিতে এক হাজার ৫৬৪ জনের দেহে করোভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া ওই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়।
.png)
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট মুসাভেনি বলেন, উগান্ডার জনগণ আগের আন্তঃশহর ভ্রমণ নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। প্রতিটি গ্রামের সম্প্রদায়ভিত্তিক স্বাস্থ্যকর্মীরা এখন থেকে গ্রামে গ্রামে পরিবার ও তাদের স্বাস্থ্য সম্পর্কে তথ্য রেকর্ড করবেন।
মুসাভেনি আরও বলেন, সব আন্তঃশহরের সরকারি ও ব্যক্তিগত পরিবহন চলাচল ৪২ দিন বন্ধ থাকবে। তাই স্বাভাবিক জীবনযাপনে ফিরতে ৩০ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।