ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সমুদ্রের দূষিত পানিতে সাঁতার কেটে হাসপাতালে ভর্তি ১৫০ লোক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩১, ৬ জুলাই ২০২১
সমুদ্রের দূষিত পানিতে সাঁতার কেটে হাসপাতালে ভর্তি ১৫০ লোক
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় টেনেসে সমুদ্রে সাঁতার কাটার পর প্রায় দেড়শো লোক অসুস্থ হয়ে পড়েছে। সমুদ্রের পানি দূষিত হওয়ায় এসব লোক অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির একজন আঞ্চলিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এখবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর তিনটি বিচ বন্ধ করে দেয়া হয়েছে ও ঘটনার তদন্তও শুরু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে পড়া লোকদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Advertisement

স্থানীয় সরকারি কর্মকর্তা লাখদার সেদ্দাস বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন, সমুদ্রে সাঁতরানোর পর ১৪৯ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি বমি ভাব, জ্বর ও চোখ লাল হয়ে যায়।

চিকিৎসা শেষে ৫০ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। সমুদ্রের দূষিত পানি তাদের অসুস্থ বানিয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে তদন্তের জন্য পাঠানো ২৮ জন ডাইভার ও সাত জন বেসামরিক প্রতিরক্ষা কর্মীও অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের একটি দল টেনেস বন্দর, বিচ ও আশেপাশের এলাকা থেকে বাতাস ও পানির নমুনা সংগ্রহ করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!