ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগান-তালেবান সহিংসতায় ‘পুলিৎজার জয়ী’ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩০, ১৬ জুলাই ২০২১
আফগান-তালেবান সহিংসতায় ‘পুলিৎজার জয়ী’ সাংবাদিক নিহত
ছবি: দানিশ সিদ্দিকী

আফগানিস্তানে তালেবান ও আফগান সরকারি বাহিনীর মধ্যে চলমান সহিংসতা নিয়ে রিপোর্ট করতে গিয়ে বিখ্যাত ‘পুলিৎজার পুরস্কারজয়ী’ ভারতীয় ফটোসংবাদিক দানিশ সিদ্দিকী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শুক্রবার দিল্লিতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত এই তথ্য জানিয়েছেন।

ভারতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রধান ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী আফগানিস্তানে দায়িত্ব পালন করছিলেন।

Advertisement

খবরে বলা হয়েছে, শুক্রবার আফগান সেনাদের গাড়ির বহরে তালেবান যোদ্ধারা হামলা চালায়। বহরে সেনাদের সঙ্গে ছিলেন সিদ্দিকী। পাকিস্তান সীমান্তে একটি গুরুত্বপূর্ণ ফাঁড়ির কাছে এই হামলা চালানো হয়। হামলায় কতজন নিহত হয়েছে তা জানা যায়নি।

ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুনদজায় জানান, একজন বন্ধুর হত্যার খবরে তিনি গভীর শোকাহত রয়েছে।

মুম্বাইয়ের বাসিন্দা সিদ্দিকী রয়টার্সের সঙ্গে একযুগের বেশি সময় ধরে কাজ করছেন। ২০১৮ সালে ফিচার ফটোগ্রাফিতে তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন। মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের নিপীড়ন নিয়ে কাজের জন্য সহকর্মী আদনান আবিদি ও অপর পাঁচজনের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান তিনি।

সম্প্রতি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় সিদ্দিকীর তোলা ভারতের গণকবরের ছবি ভাইরাল হয়েছে এবং আন্তর্জাতিক প্রশংসা ও স্বীকৃতি পেয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!