ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফেসবুকে ভুল তথ্যের প্রচার মানুষকে হত্যা করছে: জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৪, ১৭ জুলাই ২০২১
ফেসবুকে ভুল তথ্যের প্রচার মানুষকে হত্যা করছে: জো বাইডেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিয়েছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোভিড-১৯ নিয়ে ভুল তথ্যের প্রচার মানুষকে হত্যা করছে। করোনা মহামারি বা ভ্যাকসিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্লাটফর্মে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এমন অভিযোগ রয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি থেকে জানা যায়, হোয়াইট হাউজে এ বিষয়ে জো বাইডেনের কাছে এক সাংবাদিক জানতে চান। উত্তরে তিনি এই কথা বলেন। ভুল তথ্য ছড়ানো রোধ করতে হোয়াইট হাউজের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর উপর চাপ বাড়ানো হচ্ছে। ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, জনস্বাস্থ্য রক্ষায় তারা আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করছে।

শুক্রবার হোয়াইট হাউজে জো বাইডেন বলেন,তারা মানুষকে হত্যা করছে। যারা এখনো ভ্যাকসিন নেয়নি তাদের মধ্যেই শুধু মহামারি রয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকরতারা সতর্ক করে দিয়েছেন যে, দেশটিতে বর্তমানে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে তা হচ্ছে ভ্যাকসিন না নেয়া লোকেদের মধ্যে।

Advertisement

শুক্রবার এর আগে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পিসাকি বলেন, ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য প্রচার রোধে ফেসবুক যথেষ্ট কিছু করছে না। তিনি বলেন, অবশ্যই তারা কিছু উদ্যোগ নিয়েছে। এটা পরিষ্কার যে, এর চেয়ে আরো বেশি কিছু করা যেতে পারে।

ফেসবুকের একজন মুখপাত্র কেভিন ম্যাকআলিস্টার বলেছেন, বাস্তবতার সাথে মেলে না এমন অভিযোগের দ্বারা ফেসবুক ভুল পথে চালিত হবে না। আমরা করোনা সংক্রান্ত ১৮ মিলিয়নেরও বেশি ভুল তথ্য অপসারণ করেছি। যারা বারবার নিয়ম ভেঙেছে তাদের অ্যাকাউন্টও বন্ধ করেছি।

সূত্র:বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!