ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০০, ২৪ জুলাই ২০২১
ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফাইল ছবি

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার ৪টা ৪৮ মিনিটে প্রধান দ্বীপ লুজন থেকে এ ভূমিকম্পের উৎপত্তি। এটি ১১২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ-ইউএসজিএস এর বরাত দিয়ে ভারতীয় এনডিটিভির প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে। তবে ভূমিকম্পের কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। এর কিছুক্ষণ আগে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ফিলিপাইনের বাটানগাসের কালাটাগান মেট্রোপলিটন পুলিশ প্রধান জানান, এটি খুব শক্তিশালী ভূমিকম্প বলে ধারণা করা হচ্ছে, যেটি ম্যানিলার দক্ষিণাঞ্চল পর্যন্ত আঘাত হানে। আমরা নিম্নাঞ্চলগুলো খতিয়ে দেখছি ভূ-কম্পনের ফলে সুনামি আঘাত হেনেছে কি না।

Advertisement

যদিও যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থাপনার বরাত দিয়ে দেশটির ভলকোলজি অ্যান্ড সিজমোলজি ইনস্টিটিউট (ফিভলকস) জানিয়েছে, এখনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পৃথিবীতে যতো ভূমিকম্প হানে তার অধিকাংশই ‘রিং অফ ফায়ার’ এলাকাজুড়ে। এটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে প্রসারিত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অফ ফায়ার’ এর অবস্থানের কারণে এ দ্বীপপুঞ্জে প্রায়ই ভূ-কম্পন অনুভূত হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!