[ আন্তর্জাতিক ]
সু চি সরকারকে অবৈধ ঘোষণা
ছবি: অং সান সু চি
২০২০ সালের ভোটে জিতে মিয়ানমারের ক্ষমতায় এসেছিলেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চি। তবে দেশটির সেনাবাহিনী গত ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং বন্দি করে সু চিকে। এবার ২০২০ সালের সেই ভোটকে অবৈধ ঘোষণা করেছে তারা।
মিয়ানমার সেনাবাহিনীর দাবি, তদন্ত করে সেই ভোটে ১ কোটি ১০ লাখ অনিয়মের তথ্য জানা গেছে। সেনাবাহিনীর ‘নির্বাচন কমিশন’ বিবৃতি দিয়ে এখবর জানিয়েছে।
তাদের ভাষ্য, কোভিড বিধির অপব্যবহার করে বিরোধীদের ভোটে হারিয়ে দিয়েছে সু চির এনএলডি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়নি। তাই ২০২০ সালের নির্বাচন বাতিল ঘোষণা করা হচ্ছে।
.png)
আর এর ফলে অবৈধ হয়ে পড়ছে সু চির দলের গঠন করা সেই সরকারও।
সূত্র: এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!