ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৬, ৫ আগস্ট ২০২১
টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ২০
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরো ২০ জন।

বুধবার পার্শ্ববর্তী দেশ মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের লাগোয়া সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

টেক্সাসের জননিরাপত্তা দফতরের কর্মকর্তা নাথান ব্রান্ডলে বলেছেন, মোড় ঘোরার সময় গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে যায়। এতে ১০ জন নিহত ও ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো গতকাল বুধবার জানিয়েছে, কর্তৃপক্ষ ধারণা করছে, সাদা রঙের একটি গাড়িতে করে প্রায় ৩০ জন অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে যাওয়া হচ্ছিল।

এএফপির খবরে বলা হয়েছে, মানবপাচারকারীরা সাধারণত এভাবে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যায়। এর আগে গত মার্চে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এমন আরেকটি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!