ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিচ্ছেদের ফলে সম্পদ ভাগাভাগি, ধনীর তালিকায় পিছিয়ে গেলেন বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩২, ১১ আগস্ট ২০২১
বিচ্ছেদের ফলে সম্পদ ভাগাভাগি, ধনীর তালিকায় পিছিয়ে গেলেন বিল গেটস
ছবি: মেলিন্ডা গেটস ও বিল গেটস

ব্যাপক আলোচিত সেই বিবাহ বিচ্ছেদের সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটস। এখন চলছে তাদের সম্পদের ভাগাভাগি। এরইমধ্যে বিল গেটস তার কোম্পানির বড় একটা শেয়ার মেলিন্ডার নামে হস্তান্তর করেছেন। এর ফলে ধনীর তালিকা থেকে পিছিয়ে গেছেন তিনি।

বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী চতুর্থ অবস্থান থেকে পিছিয়ে পঞ্চম অবস্থানে চলে গেছেন মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা। আর তার অবস্থানে চলে এসেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

শেয়ার স্থানান্তরের পর বিল গেটসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৯৬০ কোটি ডলারে। বৃহস্পতিবার বিল গেটসের বিনিয়োগ সংস্থা ক্যাসকেড ইনভেস্টমেন্ট এলএলসি মেলিন্ডার কাছে প্রায় ২৪০ কোটি ডলার মূল্যের স্টক হস্তান্তর করেছে। শেয়ার হস্তান্তরের বিষয়টি সোমবার গণমাধ্যমের সামনে আসে। মে মাসে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত মেলিন্ডাকে ৩২০ কোটি ডলারের শেয়ার হস্তান্তর করেছেন বিল গেটস।

Advertisement

মেলিন্ডা বিল গেটসের অটোনেশন কোম্পানির ৩৩ লাখ শেয়ার পেয়েছেন, যার মূল্য ৩৯ কোটি ২০ লাখ ডলার। ফ্লোরিডায় গেটসের গাড়ি কোম্পানির ৮ দশমিক ৮ শতাংশের মালিক মেলিন্ডা। কাসকেডের ২৮ লাখ শেয়ার পেয়েছেন, যার মূল্য ১০০ কোটি ডলার। কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে কোম্পানির যে শেয়ার পেয়েছেন মেলিন্ডা, তার মূল্য ১০০ কোটি ডলার। তবে এই বিচ্ছেদের আপসরফা কত, তা এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!