ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৭ দশমিক ২ মাত্রার প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠলো হাইতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৮, ১৪ আগস্ট ২০২১
৭ দশমিক ২ মাত্রার প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠলো হাইতি
ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতির পশ্চিমাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২।

শনিবার (১৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানায়।

ইউএসজিএস জানায়, পেটিট ট্রু দে নিপ্পস শহর থেকে ৮ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

Advertisement

অবশ্য ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) থেকে জানানো হয়, এই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

তবে ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা বিভাগ।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!