ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি, ৫২ মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৫, ২১ আগস্ট ২০২১
আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি, ৫২ মৃত্যুর শঙ্কা
ছবি: সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ অর্ধশতাধিক অভিবাসনপ্রত্যাশীর সবারই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে ২২০ কিলোমিটার দূরে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে।

এদিকে স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস ডুবে যাওয়া সেই নৌকাটি থেকে ৩০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করেছে।

আফ্রিকা থেকে ৫৩ জন যাত্রী নিয়ে এক সপ্তাহ আগে রওনা দেওয়া নৌকাটির যাত্রীদের মধ্যে ওই নারীই কেবল বেঁচে আছেন বলে মনে করা হচ্ছে।

ক্যানারি দ্বীপপুঞ্জের দক্ষিণে ওই ডুবন্ত নৌকাটি দেখে একটি বাণিজ্যিক জাহাজ স্পেনের জরুরি বিভাগকে খবর দেয়।

উদ্ধারকারীরা যখন পৌঁছায় তখন ৩০ বছর বয়সী ওই নারী ডুবন্ত নৌকা আঁকড়ে ধরে ছিলেন বলে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থাকে নাম না প্রকাশ করার শর্তে জানান এক উদ্ধারকর্মী।

জীবিত উদ্ধার ওই নারী জানান, তাদের নৌকাটি পশ্চিম সাহারা উপকূল থেকে রওনা হয়েছিল, আর যাত্রীরা সবাই এসেছিলেন আইভরি কোস্ট থেকে।

আটলান্টিক সাগরে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা অহরহই ঘটে; নিখোঁজদের লাশও প্রায় সময়ই পাওয়া যায় না।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!