তিনি বলেন, ‘আমরা যত দ্রুত শেষ করতে পারবো, আমাদের জন্য ততই ভালো হবে।’
মার্কিন গণমাধ্যমে জানানো হয়েছে, এরইমধ্যে কিছু মার্কিন সেনাকে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয়া হয়েছে। এতে মার্কিন ও আফগান নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে কোনো প্রভাব পড়েনি।
.png)
বুধবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ‘তালেবান কাবুল দখলের নয় দিনের মধ্যে ৭০ হাজার ৭০০ জনকে কাবুল থেকে সরিয়ে নেয়া হয়েছে।’
এদিকে তালেবানরা জানিয়েছেন, সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানো যাবে না।
আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানের কর্মকাণ্ডের মাধ্যমেই তাদেরকে মূল্যায়ন করবে উল্লেখ করে বাইডেন বলেন, ‘আমাদের মানুষজনকে নিরাপদে কাবুল থেকে বের করে আনতে তালেবানরা সাহায্য করছে।’
বাইডেন বলেন, ‘লোকজনকে সরিয়ে আনার কাজ খুব দ্রুত শেষ করতে হবে। কারণ আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) হুমকি বাড়ছে।’