শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর দিয়েছে।
টিকায় ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ার পর জাপানে মডার্নার কোভিড-১৯ টিকার বিপুলসংখ্যক ডোজের প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নেয় জাপান।
.png)
এ সিদ্ধান্তের আগেই ওই দু’জন করোনার টিকা নিয়ে ছিলেন। মারা যাওয়া দুজনই পুরুষ, তাদের বয়স ৩০-এর ঘরে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে— মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেয়ার কয়েক দিন পর চলতি মাসে ওই দু’জন মারা যান। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
টিকায় অন্য উপাদান পাওয়ার পর জাপান গত সপ্তাহে দেশজুড়ে ৮৬৩টি টিকাদানকেন্দ্রে পাঠানো মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজের প্রয়োগ বন্ধ রাখার নির্দেশ দেয়।
তারও সপ্তাহখানেক আগে জাপানে টিকাটি বিক্রি ও সরবরাহের দায়িত্বে থাকা তাকেদা ফার্মাসিউটিক্যালস টিকার কিছু শিশিতে দূষণের খবর পায়।
অন্য যে উপাদান যুক্ত হওয়ায় টিকার কিছু ডোজ দূষিত হয়েছে বলে মনে করা হচ্ছে, তা সম্ভবত ধাতব কণা- জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।