ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩১, ৩ সেপ্টেম্বর ২০২১
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সিরিয়ার
ছবি: সংগৃহীত

রাজধানী দামেস্ক লক্ষ্য করে ছোড়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সিরিয়া।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ২৬ মিনিটে বৈরুতের দক্ষিণ দিক থেকে বিমান হতে এই হামলা চালানো হয়। এ সময় সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

প্রতিবেদনে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল দামেস্ক শহরের বিভিন্ন স্থাপনা।

Advertisement

সিরীয় টিভিতে প্রকাশিত ফুটেজে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দৃশ্য দেখা গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, কম উচ্চতায় ইসরায়েলি বিমানের গর্জনের শব্দ শুক্রবার ভোরে বৈরুতের উপকণ্ঠ থেকে শোনা গেছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে এই হামলা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

সূত্র: আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!